Rupa's daily vlog
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rupa's daily vlog, Health/Beauty, Teliamura.
04/08/2026
তুমি নারী...
তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না
-কারণ তুমি নারী
মাঝখানে কারো হাত ছাড়া যাবে না
-কারণ তুমি নারী
সমাজের কোন নিয়ম ভাঙ্গা যাবেনা
-কারণ তুমি নারী
কষ্ট হলেও কাজ করতে হবে
-কারণ তুমি নারী
নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে
-কারণ তুমি নারী
01/07/2026
"ভাগ্যে যা আছে তাই হবে"—তাহলে কর্ম করব কেন??
অনেকেই বলেন,"ভাগ্যে যা লেখা আছে, তাই তো হবে!!" কিন্তু শাস্ত্র এই ধারণাকে সম্পূর্ণ সমর্থন করে না।।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন—
"কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।"
— শ্রীমদ্ভগবদ্গীতা ২.৪৭
অর্থাৎ,তোমার অধিকার কর্মে, ফলে নয়।।
আবার গীতায় বলা হয়েছে—
"ন হি কশ্চিত্ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃত্।"
— শ্রীমদ্ভগবদ্গীতা ৩.৫
অর্থাৎ,কেউ এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না।।
ভাগ্য হলো অতীত কর্মের ফল, আর আজকের কর্মই ভবিষ্যতের ভাগ্য তৈরি করে।। তাই "ভাগ্যে যা আছে" বলে অলস বসে থাকা নয়, বরং সৎকর্ম, ভক্তি ও কর্তব্য পালনই একজন মানুষের ধর্ম।।
ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু কর্ম ছাড়বেন না।। কারণ ভগবান কর্মপরায়ণ মানুষকেই আশীর্বাদ করেন, অলসতাকে নয়।।
হরে কৃষ্ণ।।🙏🦚🦚🦚🦚
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Rupa's daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.